বিশ্বনাথে বিদেশী মদসহ আটক ১
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথে ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিন (৫০) কে আটক করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছোট পলিরগাঁও গ্রামের ছিদ্দেক আলীর ছেলে। সোমবার রাতে বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই রাজিব রহমান ও এএস আই আবু তাহেরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে উপজেলার বৈরাগী বাজার এলাকা থেকে ভারতীয় অফির্সাস মদসহ মাদক বিক্রেতাকে আটক করে। পুলিশ বাদি হয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ৫। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে পুলিশ।
মদসহ আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed