শাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী প্রযুক্তি গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন ২টি কিনোট ও আইআইসিটি ভবনে ৮টি সেশনে ৪১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের আয়োজন করা হয়।
সম্মেলনের আহবায়ক ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ^াস, সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুষি।
উদ্বোধনী বক্তব্য দেন সম্মেলনের সদস্য সচিব ও শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মুকাদ্দেস। এছাড়া সম্মেলনে সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক খন্দকার আতকিয়া ফারিহা।
আলোচনা সভায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় দেশের মধ্যে প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়। এখানকার গবেষণা অনেক উন্নতমানের। এমনকি সাম্প্রতিককালে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে শাবিপ্রবি। এখানে যারা শ্রোতা আছেন সকলে পেপার প্রেজেনটেশন শুনলে অনেক বেশি উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ^াস বলেন, সকলকে গুরুত্বসহকারে গণিত শিখতে হবে। কারণ গণিত হলো সকল ইঞ্জিনিয়ারিং এর প্রাণ।
সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমি সিলেটের সন্তান। তবে আজ এ সম্মেলনে আসতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে বলে মন্তব্য করেন তিনি।
জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুষি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এ সম্মেলনের সাফল্য কামনা করেন।
সকাল ১১টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ‘এডভান্সমেন্ট অফ মাইক্রো/ন্যানো ম্যাচিং টেকনোলজি থ্রু রেভুলুশানারি ইনোভেশন’ এবং জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুষি ‘সাস্টেনএবোল পাডি রাইচ ফার্মিং হার্মোনাইচ্ড উইথ গ্রীন হাউচ গ্যাস ইমিশন/ ফ্রম এএমএএসএ প্রোজেক্ট ইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া’ এর উপর কিনোট উপস্থাপন করেন।
এরপর জুমার নামাজ ও দুপুরের খাবার শেষে আইআইসিটি ভবনের বিভিন্ন রুমে দেশ বিদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে ৮টি সেশনে ৪১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সম্মেলনের পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. মোঃ আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুল ইসলাম চৌধুরী এবং অধ্যাপক ড. মোঃ জহির বিন আলম।
সদস্য সচিব অধ্যাপক ড. আব্দুল মুকিদ মোহাম্মদ মুকাদ্দেস জানান, আন্তর্জাতিক এ সম্মেলনে ৪টি কিনোট, ৪টি ইনভাইটেট, ১৪০টি গবেষণা প্রবন্ধ, ২৫টি পোস্টার উপস্থাপন করা হবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এ সম্মেলন বলে জানান তিনি।
তিনি আরও জানান, ৪র্থ বারের মত শাবিতে এ ধরণের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২০১০ সাল থেকে শুরু হওয়া এ সম্মেলন ২০১১ এবং ২০১৩ সালে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়বারের মত অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক এ সম্মেলনের একমাত্র মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে-অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি শুক্রবার সম্মেলন শুরু হয়। শেষ হবে ১৫ জানুয়ারি রবিবার। এ সম্মেলনের আয়োজন করেছে শাবির ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed