জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বর্তমান সরকারের মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানা গেছে, প্রধানমন্ত্রীর বক্তব্য সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসীন হয়।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed