শুক্রবার শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
বৈশাখী নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে ১৩ জানুয়ারী শুক্রবার। বাংলাদেশের ১৭টি জেলার মুসল্লিদের পাশাপাশি ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার বাদ ফজর মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে টঙ্গীর তুরাগ পাড়। মহান আল্লাহতালার কৃপা লাভের আশায় কিশোর, যুবক, বৃদ্ধসহ সব বয়সের শ্রেণি-পেশার মুসল্লিরা ছুটে আসছেন ইজতেমা ময়দানে। হজের পর মুসল্লিদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা।
ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন বলেন, এ বছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লি। এর মধ্যে প্রথম ধাপে অংশ নেবেন দেশের ১৭টি জেলার মুসল্লি। এছাড়া বিদেশি মুসল্লিরাও আসতে শুরু করেছেন। আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। এরপর ২০ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ধাপ।
এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ হয়েছে ইজতেমার ময়দানের। প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে ইজতেমা উপলক্ষে বুধবার থেকে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের মুসল্লিরা। দলে দলে মুসল্লিরা ময়দানে এসে খুঁজে নিচ্ছে যার যার খিত্তা।
প্রথম ধাপে যেসব জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা ও যশোর।
Related News
হজ প্যাকেজের খরচ কমেছে
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনাRead More
ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি দূতাবাসের নতুন ৬ শর্ত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ওমরাহ পরিচালনায় যুক্ত এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নতুন ৬টি শর্তারোপRead More



Comments are Closed