আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা সীমান্ত এলাকায় চন্দ্র প্রকাশ (৩২) নামের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে অস্ত্র ও ওয়ারল্যাসসহ আটকের ৭ ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে ১১ বিএসএফ’র অধিনায়ক একে যাদব’র নিকট হস্তান্তর করা হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, শুক্রবার দুপুর ১টায় অস্ত্র ও ওয়ারল্যাসসহ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র সদস্য চন্দ্র প্রকাশ ১২১৬ নম্বর পিলার এলাকা অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশ সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
তিনি আরো জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএসএফ ও বিজিবি’র মধ্যে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে বাংলাদেশ সীমান্তের ইসলামপুর এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১ বিএসএফ’র অধিনায়ক একে যাদব এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি। পতাকা বৈঠকের পর বিএসএফ সদস্য চন্দ্র প্রকাশকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed