বাজারে ৫ টাকার নতুন সরকারি নোট
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের মুদ্রা বাজারে এসেছে ৫ টাকার নতুন সরকারি নোট। বৃহস্পতিবার জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে এ নোট বাজারে ছাড়ে সরকার। এতদিন মুদ্রাবাজারে শুধুমাত্র ২ টাকার নোট ইস্যুর ক্ষমতা সরকারের ছিল। হালকা বেগুনি আভার এই নোটটি বাজারে বর্তমান পাঁচ টাকার ব্যাংক নোট ও সরকারি নোটের সঙ্গেই বিনিময় যোগ্য হবে।
নতুন এ নোটে ‘বাংলাদেশ ব্যাংক এবং ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে’ এই কথাগুলো উল্লেখ নেই। শুধু ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ উল্লেখ আছে।
এর আগে ২০১৫ সালের ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ টাকাকে ব্যাংক নোট থেকে সরকারি নোটে রূপান্তর করার প্রস্তাবে সম্মতি দেন। এরপরই অর্থসচিব মাহবুব আহমেদের সই করা নতুন পাঁচ টাকার নোট ছাপার কাজে হাত দেয় সরকার।
Related News
লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।Read More
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More



Comments are Closed