Main Menu

পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ৬

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় পিকনিকের বাস উল্টে খাদে পড়ে দুই জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি সাতক্ষীরার নলতা থেকে পিকনিকের জন্য কুয়াকাটায় যাচ্ছিল।

নিহতরা হলেন- জহুরুল (৫০) ও খোকন (৩৫)। তাদের বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার নলতা থেকে একটি পিকনিকের বাস পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। বাসটি নগরীর খানজাহান আলী (রূপসা) সেতু পার হয়ে খুলনা-বাগেরহাট, মংলা সড়কের জাবুসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জহুরুল ও খোকন মারা যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed