সিলেটে রেন্ট এ কার চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর হাওর এলাকা থেকে গত বুধবার বিকালে হাত-পা বাধা অবস্থায় নজরুল ইসলাম নামের এক রেন্ট-এ কার চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪জনকে আটক করেছে। ছিনতাই হওয়া প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, গত ১ জানুয়ারি রাতে একটি চোরাই প্রাইভেট কারসহ (নম্বর-রেজিঃ নং- ঢাকা মেট্রোঃ ক- ০৩-৮৭১৭) গোলাপগঞ্জ উপজেলার রাসেল আহমদ (১৯) ও চাঁদপুরের মাহবুবুল আলম (১৮) নামের দুই যুবককে আটক করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সহ আরো দুইজন উল্লেখিত প্রাইভেট কারটি বিয়ানীবাজার উপজেলা হতে ছিনতাই করে। অপর দুই ছিনতাইকারী হচ্ছে- জুম্মান আহমদ (১৮) ও জুয়েল আহমদ রাহুল (২৩)।
জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, আসামী রাসেল আহমদ ও মাহবুবুল আলমকে গাড়ীটি বিক্রয়ের উদ্দেশ্যে সুনামগঞ্জে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, প্রাইভেট কারটি ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে তারা জুয়েল আহমদ রাহুল ও জুম্মান আহমদের নিকট টাকা বুঝিয়ে দেয়ার পরামর্শ করে। পরবর্তীতে পুলিশ অভিযান পরিচালনা করে উল্লেখিত জুয়েল আহমদ রাহুল’কে নগরীর শিবগঞ্জ এলাকা ও জুম্মান আহমদকে কদমতলী এলাকা হতে গ্রেফতার করে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed