Main Menu

ছাতকে অটোরিকসার ধাক্কায় বাবুর্চি নিহত

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে সিএনজির অটোরিকসার ধাক্কায় বাবুর্চির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার রাতে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাও এলাকায় এঘটনা ঘটে।
নিহত বাবুর্চির নাম আরব আলী (৬০)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামের মৃত সাজিদুর রহমানের পুত্র।
জানা যায়, রোববার রাত ১০টার দিকে ছাতক শহর থেকে একটি গরু নিয়ে গোবিন্দগঞ্জ যাবার পথে মিত্রগাঁও এলাকার পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা বাবুর্চি আরব আলীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর গাড়ির যাত্রীরা তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করলে রাতেই তিনি মারা যান। সোমবার বিকেলে ময়না তদন্ত শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এব্যাপারে থানায় ছাতক একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed