Main Menu

সাতক্ষীরায় মাদক ও ককটেলসহ ২২জন আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশের অভিযানে ২টি ককটেল, ৬০ বোতল ফেন্সিডিল, ২২পিচ ইয়াবাসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলায় ৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার এক প্রেস বিঙ্ঞ্জতিতে জনানো হয়, সাতক্ষীরায় সদর থানায় ১০ বোতল ফেন্সিডিল সহ সাতজন, কলারোয় থানায় ৫০ বোতল ফেন্সিডিলসহ ৫ জন, তালায় দুইজন, কালিগঞ্জে দুই জন ও দুইটি ককটেল, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেল ঘাটায় একজনকে আটক করা হয়। আটককৃততের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদেরকে সোমবার সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed