সিলেটের ইজতেমা মাঠে মুসল্লীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ইজতেমা মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মইনউদ্দিন (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের গৌরিপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে একই গ্রামের বাসিন্দা রুবেল আহমদ জানান, ইজতেমার মাঠে বৃহস্পতিবার যোহরের নামজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন।
তিনি আরো জানান, বুধবার বিকেলে এলাকাবাসীর সাথে সিলেটের ইজতেমায় অংশ নেন মইনউদ্দিন।
« সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন (Previous News)
(Next News) সিলেট যুব একাডেমীর আরসিবি প্রকল্প সমাপ্তিকরণ সভা »
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed