জেএসসিতে সিলেটে পাসের হার ৯৩.৩৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৩.৩৭। যা গতবছরের থেকে .২২শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৯৩.৫৯।
তবে পাসের হাসের সূচক কিছুটা কমলেও এবছর বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৪শ’ ৫৭ ও মেয়ে ৫ হাজার ৭শ’ ৯৮জন। যা গতবছরের তুলনায় ৫২৯৯ টি বেশি। গতবছর জিপিএ-৫ পায় ৪ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম।
বোর্ডের অধিনে মোট ১ লক্ষ ৩০ হাজার ৭শ’ ০৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লক্ষ ২২হাজার ৩৪ জন। এদের মধ্যে ছেলে ৫৩ হাজার ২শ’ ৪৮ ও মেয়ে শিক্ষার্থী ৬৮ হাজার ৭শ’ ৮৬জন। বোর্ডে ছেলেদের পাসের হার ৯৩.৫৩ ও মেয়েদের পাসের হার ৯৩.২৪।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed