নির্বাচিত ৩৮ চেয়ারম্যানের ১৪ জনই বিদ্রোহী
বৈশাখী নিউজ ডেস্ক : ৬১ জেলার মধ্যে ২১টিতে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ছিলেন, দুটি স্থগিত হওয়ায় বাকি ৩৮টি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ভোটগ্রহণ হয় বুধবার। বিএনপি-জাতীয় পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে পরোক্ষ ভোটের এই নির্বাচনে বাকি ৩৮টি জেলার এক-তৃতীয়াংশে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জয় দেখা গেছে। যে ৩৮টি জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে, তার ১৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন। জেলা পরিষদের একজন করে চেয়ারম্যান ও ২০ জন করে সদস্য নির্বাচনে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। এর আগে নির্বাচনে ভোট দেন সংশ্লিষ্ট জেলার সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যরা।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ২১টি জেলায় চেয়ারম্যান প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে ইসি। কুষ্টিয়া ও বগুড়ায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত আছে। মাদারীপুরসহ কয়েকটি স্থানে মারামারি এবং ময়মনসিংহে দুই সদস্য প্রার্থীর ভোট বর্জন ছাড়া আর বড় ধরনের কোনো গোলাযোগ হয়নি এই ভোটে। নির্দলীয় এই নির্বাচনে গোলযোগ না হলেও এই নির্বাচনে বিপুল টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে এবং তা স্বীকারও করে নিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ভোটে অংশ না নেওয়া বিএনপির নেতারা একে ‘তামাশার ভোট’ বলেছেন। পরোক্ষ ভোট সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় যুক্তি দেখিয়ে জেলা পরিষদের প্রথম এই নির্বাচন বর্জন করে দলটি।
আওয়ামী লীগের প্রার্থী যারা জয়ী হলেন >>
সিলেট : লুৎফুর রহমান
মৌলভীবাজার : আজিজুর রহমান
নরসিংদী : আসাদুজ্জামান
চাঁদপুর : ওসমান গণি পাটোয়ারী
ঝিনাইদহ : কনক কান্তি দাস
মাগুরায় : পঙ্কজ কুন্ডু
কুড়িগ্রামে : জাফর আলী
রংপুর : ছাফিয়া খানম
শরীয়তপুর : ছাবেদুর রহমান খোকা সিকদার
বরগুনা : দেলোয়ার হোসেন
লক্ষ্মীপুর: শামসুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ : মইনুদ্দিন মণ্ডল
পটুয়াখালী : খান মোশাররফ হোসেন
পাবনা : রেজাউল রহিম লাল
লালমনিরহাট : মতিয়ার রহমান
মাদারীপুর : মিয়াজ উদ্দিন খান
খুলনা : শেখ হারুনুর রশিদ
মানিকগঞ্জ : গোলাম মহীউদ্দিন
ময়মনসিংহ : ইউসুফ খান পাঠান
রাজবাড়ী : ফকির আবদুল জব্বার
কুমিল্লা : আবু তাহের
নোয়াখালী : এ বি এম জাফরুল্লাহ
কক্সবাজার : মোস্তাক আহমেদ চৌধুরী
গোপালগঞ্জ : চৌধুরী ইমদাদুল হক।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যারা জয়ী হলেন >>
সুনামগঞ্জ : নুরুল হুদা মুকুট
জামালপুর : ফারুক আহমেদ চৌধুরী
মেহেরপুরে : গোলাম রসূল
রাজশাহী : মোহাম্মদ আলী সরদার
শেরপুর : হুমায়ুন কবির রোমান
পিরোজপুর : মহিউদ্দিন মহারাজ
বরিশাল : মইদুল ইসলাম
চুয়াডাঙ্গা : শামসুল আবেদীন খোকন
সাতক্ষীরা : নজরুল ইসলাম
নড়াইল : সোহরাব হোসেন বিশ্বাস
পঞ্চগড় : আমানুল্লাহ বাচ্চু
ব্রাহ্মণবাড়িয়া : শফিকুল আলম
নীলফামারী : জয়নাল আবদীন
গাইবান্ধা : আতাউর রহমান সরকার
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছিলেন
ঢাকা : মো. মাহবুবুর রহমান
চট্টগ্রাম : এম এ সালাম
হবিগঞ্জে মো. মুশফিক হুসেন চৌধুরী
টাঙ্গাইল : ফজলুর রহমান খান ফারুক
ফরিদপুর : মো. লোকমান মৃধানারায়ণগঞ্জ : আনোয়ার হোসেন
গাজীপুর : মো. আখতারুজ্জামান
ঠাকুরগাঁও : সাদেক কোরাই
জয়পুরহাট : আরিফুর রহমান রকেট
নাটোর : সাজেদুর রহমান খাঁন
সিরাজগঞ্জ : আব্দুল লতিফ বিশ্বাস
যশোর : শাহ হাদিউজ্জামান
বাগেরহাট : শেখ কামরুজ্জামান টুকু
ঝালকাঠি : সরদার শাহ আলম
ভোলা : আব্দুল মোমিন টুলু
নেত্রকোনা : প্রশান্ত কুমার
মুন্সীগঞ্জ : মো. মহিউদ্দিন
দিনাজপুর : আজিজুল ইমাম চৌধুরী
নওগাঁয় : এ কে এম ফজলে রাব্বি
ফেনী : আজিজ আহমেদ চৌধুরী
কিশোরগঞ্জ : মো. জিল্লুর রহমান
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed