Main Menu

ভারতে ট্যুরিস্ট ভিসার আবেদনে ই-টোকেন লাগবে না

বৈশাখী নিউজ ডেস্ক : আগামী বছরের শুরুর দিন থেকে ই-টোকেন ছাড়াই ভারতের টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। আগামী ১ জানুয়ারি থেকে বিমান, ট্রেন বা বাসের টিকেটসহ টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র ভারতীয় ভিসা সেন্টার, মিরপুর শাখায় (আলামিন আপন হাইটস, ২৭/১/বি (২য় তলা) ভ্রমণের টিকেটসহ ভিসা আবেদনপত্র জমা দেওয়া যাবে। এর আগে মেডিকেল ভিসাসহ অন্যান্য ভিসার ক্ষেত্রে ই-টোকেন ছাড়া আবেদনের সুযোগ দিয়েছে ভারত।

Share





Related News

Comments are Closed