Main Menu

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশা আরোহী এক নারী ও তার মেয়ে। বুধবার দুপুরে মুরাদপুর পিলখানা রেল গেইটে এই দুর্ঘটনায় আরও দুজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- মরিয়ম বেগম (৬০) ও তার মেয়ে আফরিন (১৭)। আহতরা হলেন- আয়েশা বেগম (৯) ও মনি বেগম (৫৫)।
হতাহতরা সবাই বাগেরহাট জেলার বাসিন্দা। তারা চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি রেল গেইট অতিক্রমের সময় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। “এতে ঘটনাস্থলে আনুমানিক ৬০ বছর বয়সী এক মহিলা মারা যান। আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আহত অবস্থায় তিন নারীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আফরিন মারা যায়।” আহত অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জহিরুল বলেন, “হতাহতরা চট্টগ্রামে বেড়ানো শেষে বাগেরহাট ফিরতে অলঙ্কার বাস স্টেশনে যাচ্ছিলেন।”

Share





Related News

Comments are Closed