Main Menu

সিলেটে ১৩নং ওয়ার্ডে সদস্য হলেন শামীম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৩নং ওয়ার্ডে সর্বোচ্চ ৪৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগ নেতা শামীম আহমদ (বৈদ্যুতিক পাখা)। তার নিকটতম প্রতিন্দন্দ্বি আবু জাফর মোহাম্মদ রায়হান (টিউবওয়েল) পেয়েছেন ২৫ ভোট।
জকিগঞ্জ পৌরসভা ও উপজেলা পরিষদ এবং কাজলসার, জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী, কসকনকপুর ও মানিকপুর ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায়। ওয়ার্ডের ভোটার সংখ্যা ১০৭। এই ওয়ার্ডে আটজন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন।

Share





Related News

Comments are Closed