Main Menu

সিলেট জেলা জাপার বর্ধিত সভা অনুস্টিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামি ১লা জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল­াহ সিদ্দিকী’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য এবং জেলার সদস্য সচিব উসমান আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী এটিইউ তাজ রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মকসুদ ইবনে আজিজ লামা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. গিয়াস উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সদস্য সাহেদ আহমদ, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সদস্য নাহিদা আক্তার, জাতীয় শ্রমিক পার্টির সিলেট জেলা শাখার আহŸায়ক এম মুর্শেদ খান, জাপা জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কানাইঘাট উপজেলা আহŸায়ক আলা উদ্দিন মামুন, বিয়ানীবাজার পৌর আহŸায়ক সামছুদ্দিন রানা, সদস্য সচিব আলী আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কামাল রাজা সাহেল, জৈন্তাপুরের আহŸায়ক জামাল আহমদ, গোয়াইনঘাটের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানীনগরের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বিশ্বনাথের সাবেক সভাপতি সিতাব আলী, গোলাপগঞ্জের সদস্য সচিব এস এ মালেক, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক কাওছার আহমদ চৌধুরী, মোগলাবাজার থানা সাধারণ সম্পাদক ছানাউল হক ছানা, গোলাপগঞ্জ পৌর কমিটির সদস্য সচিব আব্দুর রউফ, ওসমানীনগর থানার সভাপতি সুফি মাহমদ, স্বেচ্ছাসেবক পার্টি জেলা শাখার সভাপতি শহীদ আহমদ শিব্বির, জাতীয় শ্রমিক পার্টির সদস্য সামছুজ্জামান বাবু। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হাসান আব্দুল­াহ, সৈয়দ আহমদ আলী, আল আমিন, শামসু মিয়া চৌধুরী, আব্দুল মালেক খান, মোছা: হেনা বেগম, নাহিদা আক্তার, মামুনুর রশিদ মামুন, আরশ আলী বাবলু, রাবেয়া বেগম, আব্দুর রহিম, ফয়জুল হক প্রমূখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code