বঙ্গবন্ধু ডিজিটাল বাজারের উদ্ভোধন ও প্লট হস্তান্তর
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তের বাঙ্গালভিটায় বাঙ্গালী-আধিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে রবিবার বঙ্গবন্ধু ডিজিটাল নামে একটি বাজারের আনুষ্ঠানিক উদ্ভোধন ও ৫০ জন ব্যবসায়ীর মধ্যে প্লট হস্তান্তর করা হয়েছে।
জেলার টাঙ্গুয়ার হাওর তীরবর্তী ও মেঘালয় পাহাড়ের পাদদেশে মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটায় বাজার ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি উইলিয়াম দাজেলের সভাপতিত্বে দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. খালেক মোশারফ, দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ, চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, সেক্রেটারী রফিকুল ইসলাম, সহ -সেক্রেটারী আলাউদ্দিন, ট্রাইবেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আশুতোষ হাজং, বাজার কমিটির সদস্য রবিন দাজেঠ, প্রবেশ দাজেল ও ভুমি দাতা কলেন স্ল্যাল প্রমখু।
এদিকে বাজার উদ্ভোধন ও প্লট হস্তান্তর শেষে বিকেলে আদিবাসী পল্লীতে বাঙ্গালী ও আদিবাসীদের সমন্বয়ে একটি আনন্দ র্যালী বের করা হয়।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed