নবীগঞ্জে বিজনা নদীর উপর শত বছর ধরে বাশেঁর সাকোঁ
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জ উপজেলার একটি জনপদের নাম দেবপড়া ইউনিয়নের সদরঘাট গ্রাম।
সদরঘাট গ্রামের মধ্যবর্তী বিজনা নদীর উপর শত বছর ধরে বাশেঁর সাকোঁ দিয়ে পারাপার হতে হয়
অবহেলিত সদরঘাট গ্রাম গ্রামবাসীকে । জনপ্রতিনিধিদের আশার বানী শুনতে শুনতে অসহায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাই গ্রামবাসী মিলেমিশে নিজ উদ্যোগে কয়েক বছর ধরে নিজেদের মধ্যে চাঁদা তুলে পারাপার হওয়ার জন্য একটি বাশেঁর সাকোঁ নির্মান করেন। এখন পর্যন্ত উপজেলার দেবপাড়া ইউনিয়নের অবহেলিত সদরঘাট গ্রামের শত শত স্কুল, কলেজ, মাদ্রাসার পাশাপাশি জনসাধারণের জীবনের ঝুকিঁ নিয়ে একটি বাশেঁর সাকোঁর উপর দিয়ে চলাচলের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির দৃষ্টিতে পড়েনি ।
অন্যদিকে সাকোঁর উপর দিয়ে চলাফেরা করতে প্রতিনিয়তই নানা সমস্যার মুখোমুখি হতে হয় স্কুল,কলেজ,মাদ্রাসাগামী শিক্ষার্থীদের। বর্ষাকালে নদীর উপর দিয়ে পানিতে যখন ভরপুর তখনই উপজেলার বাশডর, তেরাপাশা, কালাভরপুর, বানুদেব, বালিদ্বারা সহ সদরঘাটের দিন মুজুর কৃষকদের নৌকা দিয়ে পারাপার হতে হয় । পেটের আহার নিবারণের জন্য শত কষ্ট অপেক্ষা করেও কৃষি নির্ভর মানুষ পারি দিতে হয় বড় বড় হাওরে। ডিজিটাল বাংলাদেশের সাধ ভোগ করতে চায় এই অবহেলিত গ্রামবাসী। তাই এবিষয়ে স্থানীয় মন্ত্রনালয়ের সু-দৃষ্টি কামণা করছেন ভোক্তভোগী জনসাধারণ ।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed