সিলেটে বিএনপি নেতা গেদা মিয়ার ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দির ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, বরইকান্দি গ্রামের ৩নং রোডের বাসিন্দা ইব্রাহিম আলী গেদা মিয়া ২৩ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
২৪ ডিসেম্বর শনিবার বেলা ২টায় বরইকান্দি শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন বরইকান্দি কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সহ সভাপতি, বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট এটিএম ফয়েজ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট আব্দুল কাইয়ুম, সাবেক অধ্যক্ষ ফয়জুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাহেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ গৌছ মিয়া, জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ, মহানগর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এনামুল হক মুক্তা, জামায়াত নেতা রায়হান আহমদ হারিছ, মাওলানা মুজিবুর রহমান, মামুন খান, জিয়াউল ইসলাম, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাকারিয়া খান, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা নজরুল ইসলাম তুরণ, রুহেল আহমদ কালাম, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, হোসেন আহমদ রুহুল, আজমল আহমদ আকতার, কামাল আহমদ, সাবেক মেম্বার আহমদ হোসেন, রেজাউল করিম শামীম, শাহ কাওছার আহমদ, সুমন আহমদ, সিরাজ উদ্দিন মেম্বার, আব্দুল মান্নান, আজমল হোসেন খান প্রমুখ।
শোক প্রকাশ
বরইকান্দির ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইব্রাহিম আলী গেদা মিয়ার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ¦ শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকারিয়া খান, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সভাপতি শাহ এস.এম মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed