সিলেটে ২নং ওয়ার্ডের প্রার্থী শামীম কবীরকে হত্যার চেষ্ঠা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুচাই ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা ও সিলেট জেলা পরিষদের ২নং ওয়ার্ডের ঢোল প্রতিকের প্রার্থী শামীম কবীরকে হত্যার চেষ্ঠা চালিয়েছে এক দুর্বৃক্ত। শুক্রবার রাত ১০টায় দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্ত¡রের পার্শ্ববর্তী আনোয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শামীম কবীর দক্ষিণ সুরমা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যার নং-১২৩৫,তারিখ-২৩/১২/২০১৬ইং। সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তার পেছন দিকে এসে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করার এক পর্যায়ে শামীম কবীরের ঘাড়ে আঘাত করে মাটিতে ফেলে হত্যার চেষ্ঠা চালায়। তখন তিনি আর্তচিৎকার করলে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন এগিয়ে আসলে ঐ দুর্বৃক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। শামীম কবীরের ধারণা নির্বাচন সংক্রান্ত কোনো কালো শক্তি এ ঘটনা ঘটিয়েছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed