আইভীর বিপুল জয়
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
নির্বাচনে ১৭৪ কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ পোলিং এজেন্টদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। দ্বিতীয়বারের মতো হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন পুরুষ ও ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন নারী।
নির্বাচনে মেয়র পদে লড়াই করেন সাত প্রার্থী। ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫৬ এবং নারীদের জন্য সংরক্ষিত নয়টি ওয়ার্ডে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed