Main Menu

ফেঞ্চুগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গংগাপুর গ্রামে বুধবার রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে গংগাপুরের চান মিয়া ও ময়না মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
চান মিয়ার মেয়ে জানান, রাত ১টার পরই ১০/১২ জনের সসস্ত্র ডাকাত দল গ্রীলের তালা ভেঙ্গে ঘরে ডুকে তাদেরকে একটি রুমে বন্দি করে সোনাদানা, নগদ টাকাসহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তার আগে বা পরেই ডাকাত দল হামলা চালায় পার্শ্ববর্তী ময়না মিয়ার বাড়িতে।
সেখানেও একই কায়দায় ডাকাতদল আনুমানিক পাচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তবে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ময়না মিয়া।
এব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার এসআই বশির উদ্দিন জানান, ডাকাতির খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। শীত মৌসুমে ডাকাতির উপদ্রব বেড়ে যায়। এসময় উত্তর ফেঞ্চুগঞ্জ এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করার দাবি জানান এলাকাবাসী।

Share





Related News

Comments are Closed