Main Menu

ওসমানীনগরে কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজ জাতীয় করণের দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
এসময় সৈয়দ আবদুল মুতাকাব্বিরের সভাপতিত্বে ও আবুল খায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনু মিয়া, কলেজ গভর্নিং বডির সদস্য আবদাল মিয়া, কলেজের অধ্যাপক খায়রুল আবেদীন চৌধুরী, আশুতোষ রঞ্জন দাশ।
বক্তারা উপজেলার প্রাচীনতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রি কলেজকে অবিলম্বে জাতীয়করনের দাবি জানান। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছে তাজপুর ডিগ্রি কলেজ অথচ ওসমানীনগরবাসীর প্রানের দাবিকে পাশ কাটিয়ে একটি মহিলা কলেজকে জাতীয়করন করা হয়। কলেজ জাতীয়করনের ঘোষনা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

Share





Related News

Comments are Closed