Main Menu

শাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, ছাত্রদের হলত্যাগ

Manual1 Ad Code

শাবি প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণের পর উদ্ভুত পরিস্থিতি এড়াতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত এবং ক্যাম্পাসে সভা-সমাবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে। ছাত্রদের সকাল ৮টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। হলগুলো ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে, সিন্ডিকেট সভায় হল বন্ধ রাখার সিদ্ধান্ত ৬ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর পুলিশ রাতে শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে ৫০টি জিআই পাইপ, ১০টি রড, ৪টি ককটেল, ২টি দা, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহপরাণ হলের প্রভোস্ট শাহেদুল হোসেন।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে শাখা ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের নিয়ন্ত্রণে থাকা গ্রুপ একত্রিত হয়ে সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে সাধারণ সম্পাদক ইমরান খান ও তার কর্মীরা ভিসি কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়।
অন্যদিকে,একই সময়ে ওই গ্রুপের আরেকটি দল শাহপরান হলে অবস্থান নিয়ে বেশ কয়েকটি কক্ষ ভাংচুর ও পরবর্তীতে নিজেরা আলাদা তালা মেরে আসেন। এর পর থেকে ইমরান খান সমর্থিত গ্রুপ ক্যাম্পাসের প্রবেশ করতে পারেনি, তবে অঞ্জন সমর্থিতরা হলের সামনে অবস্থান করছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code