জুড়ীতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাটি চাপায় রণজিৎ তংলা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিলঘাট চা বাগানের দহপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তিনি ঐ এলাকার রবিন্দ্র তংলার ছেলে।
জানা যায়, রাস্তা নির্মাণের জন্য উপজেলার শিলঘাট চা বাগানের দহপাড়ার একটি টিলা থেকে রণজিৎ কংলা মাটি কাটার কাজ করছিলেন। এ সময় টিলার ওপর থেকে মাটি ধসে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জুড়ী থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্যে নকল সিল ব্যবহারের অভিযোগ, জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর ও পৌর এলাকার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতেরRead More
র্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদেরRead More



Comments are Closed