Main Menu

আশুলিয়ায় ৫৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : শ্রমিক অসন্তোষের মুখে সাভারের আশুলিয়ার ৫৫টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করলেন মালিকেরা। গার্মেন্ট মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান মঙ্গলবার এ কথা জানান। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তৈরি পোশাক মালিকদের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হয়েছে। এর ফলে কারখানা বন্ধ থাকার সময় বেতন পাবেন না শ্রমিকেরা।

ন্যূনতম মজুরি বাড়ানো, বার্ষিক ছুটির বিপরীতে এবং চাকরির বয়স পাঁচ বছর হলে বছরে একটি করে মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন তৈরি পোশাক শ্রমিকেরা। এরই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code