জেএসসির ফল প্রকাশ ২৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হবে। মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।
সচিব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ২৯ ডিসেম্বর আমাদের সময় দিয়েছেন। ওইদিন সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল তুলে দেব। এরপর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।”
অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৭ নভেম্বর।
এ বছর জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকেRead More



Comments are Closed