মজম্মিল আলী সানু’র মৃত্যুতে স্মরণ সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হলি সিলেট হোল্ডিং লিঃ এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মজম্মিল আলী সানু’র অকাল মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর মিরবক্সটুলাস্থ সিলেট উইমেন্স মেডিকেল কলেজের কনফারেন্স রুমে হলি সিলেট হোল্ডিং লিঃ এর উদ্যোগে ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
হলি সিলেট হোল্ডিং লিঃ এর ভাইস চেয়ারম্যান বশির আহমদের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল আহাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক নূরুল ইসলাম খান (এনআই খান), সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডেসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফয়সল আহমদ, পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক ফখরুল ইসলাম, ডা. জিয়াউর রহমান চৌধুরী, পরিচালক সৈয়দ আব্দুল হান্নান, অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী, অধ্যাপক ডা. মো. শফিক আহমদ, অধ্যাপক ডা. শফিউল আজম, পরিচালক হাজী ইন্তাজ আলী, বাহা উদ্দিন, মখলিছুর রহমান, ডা. মুজিবুল হক চৌধুরী, নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ নিলীমা মজিদ, অধ্যাপক ডা. আব্দুস সালাম, অধ্যাপক ডা. আমজাদ হোসেন খান, অধ্যাপক ডা. নীগেম কুমার দাস চৌধুরী, পরিচালক হাজী আব্দুল বারি, খালেদ আহমদ, জামিল আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উপপরিচালক ডা. আব্দুল মুনিম চৌধুরী প্রমুখ।
সভা শেষে হাসপাতাল মসজিদে মজম্মিল আলী সানু’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Related News
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More



Comments are Closed