রাগীব আলীর মুক্তির দাবিতে মানববন্ধন পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিল্পপতি রাগীব আলী ও তাঁর পুত্র আব্দুল হাই’র মুক্তির দাবিতে রোববার নগরীতে মানববন্ধন করেছেন রাগীব রাবেয়া ডিগ্রী কলেজের প্রাক্তণ শিক্ষার্থীরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দানবীর রাগীব আলী একজন বয়োবৃদ্ধ মানুষ। তাঁর পুত্র আব্দুল হাই সমাজের ও দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। কাজেই মানবিক কারণে আলহাজ রাগীব আলী ও তাঁর পুত্রকে জামিনে মুক্তি দেয়া হোক। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নে দানবীর রাগীব আলীর শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে যে জনহিতৈষী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেগুলো গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। তাই রাগীব আলী ও তাঁর পুত্রের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন রাগীব রাবেয়া কলেজের প্রাক্তণ শিক্ষার্থীরা।
কলেজের প্রাক্তণ শিক্ষার্থী ও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং মিজানুর রহমান ও জাহেদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সেলিম আহমদ, জুয়েল মিয়া, রিয়াদ নূরুল্লাহ, আশরাফুল আলম, সুয়াইব আহমদ, আল আমিন, লিটন মিয়া, শফিকুল ইসলাম, আসাদ, রায়হান, কামাল, আযহার, শামীম, সজল, আসাদ, রনি, ইসমাইল, শহীদ, কাসেম, রাজীব, তাহসান, আশিক, প্রেমপ্রসাদ মিত্র, অপু বিশ্বাস, আহসান হাবিব, মনু মিয়া, জয়দেব ঘোষ, নয়ন, শরীফুল, শামসুল, ইব্রাহিম, সাঈদ, সায়েম, আতাউর, সাকিব, তোফায়েল, রাব্বি, সাজ্জাদ, আকরামসহ আরো অনেকে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed