Main Menu

কুলাউড়া ও চুনারুঘাটে দুই লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে নিজ ঘর থেকে কলিম উল্লাহ (৬০) এর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বৃদ্ধ কলিমউল্লাহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এমতাবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়। তবে তাঁর ছেলে জামাল উদ্দিনের অভিযোগ পরিবারের অন্যান্য সদস্যসহ তাঁর বোন জামাতা তাকে হত্যা করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক বলেন, জামালের সাথে তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ আছে। এ বিরোধের কারণেই পরিবারের সদস্যদের ফাঁসাতে ছেলে জামাল একটা ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে আমার ধারণা।
কুলাউড়া থানার এসআই সানাউল্লাহ্ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যাকাণ্ড না স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, একইদিন হবিগঞ্জ জেলার চুনারুঘাটে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । রোববার দুপুরে উপজেলার বরমপুর গ্রামের একটি খাল থেকে ইসমাইল মিয়া(৪০) এর মৃতদেহটি উদ্ধার করা হয়। ইসমাইলের বাড়ি খুলনার চারগাছা গ্রামে। তিনি চুনারঘাটের আদুরী ব্রিক ফিল্ডের শ্রমিক ছিলেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, শনিবার (১৭ ডিসেম্বর) রাতে চা বাগান এলাকায় যাত্রাপালা দেখতে গিয়ে রাতে আর ফিরে আসেননি ইসমাইল। রোববার দুপুরে স্থানীয়রা খালের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Share





Related News

Comments are Closed