Main Menu

ব্যারিস্টার ইমনকে ২৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি : জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সুনামগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ভ্রাম্যমাণ আদালতের বিচারক অঞ্জন দাস এ জরিমানা করেন।
সূত্র জানায়, সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের ছবি সম্বলিত রঙ্গিন পোস্টার সাটানোর দায়ে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ব্যারিস্টার ইমনকে এ জরিমানা করেন।

Share





Related News

Comments are Closed