মায়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন- মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে, যা মানবাধিকারের চ‚ড়ান্ত লঙ্ঘন। এ ব্যাপারে বিশ্বের মোড়লরা কোনও ভ‚মিকা রাখছে না। তাই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
বক্তারা আরো বলেন- বাংলাদেশ মুসলিম দেশ ও মায়ানমারের প্রতিবেশী দেশ হিসেবে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া উচিত এবং সরকারকে আন্তর্জাতিক জনমত ও ক‚টনৈতিক চাপ সৃষ্টি করার আহবান জানান।
পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সিলেট জেলা শাখার সভাপতি মো. জিল্লুর রহমান জিলু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- সোসাইটির জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম.এ রকিব, সাধারণ সম্পাদক মির্জা অয়েছ, প্রচার সম্পাদক মিন্টু কুমার ঘোষ, সোসাইটির মহানগর শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আপন, অ্যাড. শামসুর রহমান, তাহের আহমদ, শেখ জুনেদ আহমদ, মাহবুবুর রহমান, হাফিজ আবুল খায়ের মনসুর, সোসাইটির গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আবুল হোসেন দিপু, আব্দুল্লাহ আল মেহেদি খোকন, শাহেদ তালুকদার প্রমুখ।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed