শহীদ বুদ্ধিজীবী দিবসে সিকৃবিতে আলোক প্রজ্জ্বলন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙ্গালীর ইতিহাসে এক কালো দিন। ১৯৭১ সালে বিজয়ের দু’দিন আগে জাতিকে পুরোপুরি মেধাশূন্য করার উদ্দেশ্য নিয়ে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানী ঘাতকরা।
বুধবার সন্ধ্যায় মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে আলোক প্রজ্জ্বলন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারকে মোমবাতির মৃদু আলোয় উজ্জ্বল আলোকিত করা হয়। সেই আলোর রক্তিম মূহুর্ত স্মরণ করিয়ে দেয় একাত্তরের এই দিনে হারিয়ে যাওয়া বাঙ্গালীর সেই সূর্য সন্তানদের।
শহীদদের স্মরণে কথা বলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। শিক্ষকদের মধ্যে কথা বলেন রাহুল ভট্ট্যাচার্য্য, অজয় কুমার সাহা, দেবর্ষি ভট্টাচার্য্য অর্জুন এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডাঃ হৃত্বিক দেব অপু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর সভাপতি কাজল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেদ রহমান রাব্বি।
আলোক প্রজ্জ্বলন কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মূখ্য নির্দেশক শরীফুল ইসলাম সূর্য। শ্রদ্ধা প্রদর্শনের এ আয়োজনের সহযোগীতায় ছিল বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed