Main Menu

‘বুদ্ধিজীবীরা জাতীর শেষ্ট সন্তান’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত হয়।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকুসদ আহমদ মকসুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম, সিলেট বাংলা নিউজ ডটকম’র সম্পাদক মোঃ কামাল আহমদ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের সময় বিজয়ের দ্বারপ্রান্তে পাক হানাদার বাহিনী ১৪ ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করার জন্য আমাদের বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যাকান্ড চালিয়েছিল। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বুদ্ধিজীবীরা জাতীর শ্রেষ্ট সন্তান। তাদের এই ত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রুহুল আমীন নগরী। শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মধুবন সুপার মার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম।

সভায় আরো উপস্থিত ছিলেন- আফরোজ খান, তাওহিদুল ইসলাম, জাবেদ আহমদ, ফারহানা বেগম হেনা, মাসুদ আহমদ রনি, মাজহারুল ইসলাম সাদি, উদয় জুয়েল, আতিক সামি, ফাহাদ মারুফ, ইকবাল আহমদ, সৈয়দ উবায়দুর রহমান, এম.এ ওয়াহিদ চৌধুরী, এটিএম ফয়সল, মধুবন মসজিদের মুয়াজ্জিন মাওঃ কয়েস আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed