ছাতকে ভারতীয় মদ ও ইয়াবা ধ্বংস
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: ছাতকে আটককৃত বিপুল পরিমান বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার সকালে ছাতক থানা অভ্যন্তরে প্রায় তিন লক্ষ টাকা মুল্যের ১ হাজার ২শ’ ২৭ বোতল মদ ও ৯শ’ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়।
গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ বোতল ম্যাকডুয়েল রিচার্ভ হুইস্কি, ৩৩ বোতল ম্যাকডুয়েল ব্লু-রিবান্ড টেংগু, ২২ বোতল প্রিমিয়াম রোমানভ ভটকা ও ১হাজার ১শ’ ৫০ বোতল অফিসার্স চয়েজ প্রেসটিজ হুইস্কি মদ আটক করে।
গত ৪ ডিসেম্বর আদালতের নির্দেশ ক্রমে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের উপস্থিতিতে আটককৃত এসব মদ ও ইয়াবাহ ট্যাবলেট প্রকাশ্যে ধ্বংস করা হয়।
এসময় ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই তরিকুল ইসলামসহ, সাংবাদিক ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed