রাগীব আলীর জালিয়াতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার সিলেট মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ৩ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক গ্রহণের তারিখ ধার্য্য করেন।
আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, আজ সিলেট সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার(ভূমি) ও বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেওয়ান আবুল হোসেনের সাক্ষ্য নেয়া হয়েছে।
মামলার মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। একজন সাক্ষী মারা গেছেন। বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ হয়নি।আদালত আগামী ৩ জানুয়ারি মামলার যুক্তি তর্ক গ্রহণের দিন ধার্য করেছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ এবং ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির আলোচিত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলে-মেয়েসহ ৬ জনের বিরুদ্ধে গত ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed