সিলেটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নারায়নগঞ্জের মাহিন আহমদ, জেসমিন বেগম ও সুজন মিয়া।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা জানান, সকালে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের বাসের মুখোমুখি সংঘর্ষ হলে চারজন গুরুতর আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন জন।
পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed