ছাতকে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিলা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে জাহানারা বেগম (৪২) নামে এক মহিলা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমন জমির ধান কাটার পর যে মাঠে অবশিষ্ট যে খড় থাকে সেগুলো কাটতে বাড়ির পাশের জমিতে যান জাহানারা। এসময় তার প্রতিবেশী আব্দুল জলিলের ছেলে জুনেদ আহমদ (২৫) তাকে খড় নিতে বাধা দেয়। কিন্তু তিনি বাধা অমান্য করে খড় নিতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহানারার স্বামী আব্দুল বাহার তার স্ত্রীকে গাল-মন্দ করতে নিষেধ করে জুনেদকে।
এতে জুনেদ আরও বেশি উত্তেজিত হয়ে তার পক্ষের লোকজন নিয়ে জাহানারা ও তার স্বামীকে লাঠি দিয়ে পেটাতে থাকে। লাঠির আঘাতে মাটিতে লুঠিয়ে পড়েন জাহানারা।
পরে তাকে স্থানীয় কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সেসময় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, আমি শুনেছি মনিরজ্ঞাতি গ্রামে প্রতিপক্ষের হামলায় এক মহিলা নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক মামুন সুজা জানান, এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed