Main Menu

বিদ্যুৎস্পৃষ্টে সিকৃবি কর্মচারীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩০) নামের বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত কামাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার হেলপার। তার বাড়ি বরিশাল জেলায়।
প্রত্যক্ষদর্শী বিশ্ববাংলা ও দৈনিক সিলেট-এর সম্পাদক কবি মুহিত চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টার দিকে টিভির এন্টিনা ঘুরানোর সময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে ১১ হাজার কেভি লাইনের সাথে স্পৃষ্ট হয়ে কামাল হোসেন ঘটনাস্থলেই মারা যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুসা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ, র‌্যাব, বিদ্যুত বিভাগ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed