Main Menu

সিলেটে অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মিভূত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি প্রিন্টিং প্রেসের দোকান পুড়ে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে একটি দোকানের ভিতর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তে তা পার্শ¦বর্তী দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষনে মদিনা আর্ট, মেঘনা অফসেট, কাজী প্রিন্টিং, শাহীন অপটিকস, অনিক অফসেট প্রেস, ছাপাঘর, সিদ্দিক প্রিন্টিং এন্ড বুক বাইন্ডিং, আলম আর্ট এন্ড রাবার স্ট্যাম্প, ডিজাইন মেলা ও একটি রেষ্টুরেন্ট ভস্মিভূত হয়।
ফায়ার সার্ভিসের সিলেট বিভাগীয় উপপরিচালন রফিকুল ইসলাম বলেন, শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পাওে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share





Related News

Comments are Closed