বিশ্বনাথে চিকিৎসকের উপর হামলা ভাংচুর
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে এক চিকিৎসকের উপর হামলা ও চেম্বার ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় উপজেলা সদরের কলেজ রোডস্থ ডাঃ মাহবুবুল হক মুল্লা’র চেম্বারে এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত হয়েছেন চিকিৎসক মাহবুবুল হক মুল্লা। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাহবুবুল হক মুল্লা’র ভাগনা অলি উল্লাহ জানান, রোববার সকালে উপজেলার কারিকোনা গ্রামের ইলিয়াস আলীকে নিয়ে চিকিৎসার জন্য তার পুত্র খালেদ ডাঃ মাহবুবুল হক মুল্লা’র চেম্বারে আসেন। এসময় তিনি প্রয়োজনীয় ঔষধ দিয়ে রোগীর সার্বিক পরিস্থিতি তাকে জানানোর কথা বলেন। এরপর মাগরিবের নামাজের পূর্বে খালেদসহ আরো ৩/৪ জন যুবক হঠাৎ হামলা চালায় তার (মুল্লা’র) চেম্বারে। এসময় হামলাকারীরা তাকে মারধর করে গুরুত্বর আহত করে ও আসবাবপত্র-মোটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায়। এরপর স্থানীয় ব্যবসায়ীরা গুরুত্বর আহত মাহবুবুল হক মুল্লাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
ডাঃ মাহবুবুল হক মুল্লা’র দীর্ঘ প্রায় ২২ বছর যাবৎ বিশ্বনাথে বসবাস করে আসছেন। তিনি বিশ্বনাথে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কর্মকর্তা পদে কর্মরত আছেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed