প্রতিক পেলেন বিশ্বনাথের ৭ সদস্য প্রার্থী
মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ পেয়েছেন জেলার ৯নং ওয়ার্ডের ৭ জন সদস্য প্রার্থী। প্রতিক পেয়ে নির্বাচনে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিদ্বতা করা সাত প্রার্থী ওয়ার্ডে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষ ও ভোটারদের মুখে মুখে ঘুরছে তাদের নাম। তবে কে জয়ী হবেন এখন বলা মুশকিল। প্রতিক পাওয়ার পরপরই প্রার্থীরা ভোটারদের কাছে প্রতিক পাওয়ার বিষয়টি জানান দিচ্ছেন। কেউ কেউ গণসংযোগ শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রার্থীর ছবির পাশে প্রতিকের ছবিও শোভা পাচ্ছে। জেলার ৯নং ওয়ার্ডের সদস্য পদে সাত প্রার্থীকে সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিক বরাদ্দ করেন।
জানা গেছে, আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথে সদস্য পদে অংশগ্রহনকারীর প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। আগামী ২৮শে ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জেলার প্রতিটি উপজেলায় একজন করে সদস্য পদে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হতে হবে। ভোটার হবে ওই উপজেলার সকল জনপ্রতিনিধি। তাদের প্রত্যেকের ভোটের মাধ্যমে সদস্য পদের প্রার্থীরা বিজয়ী হবেন।
জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি উপজেলাকে ওয়ার্ডভূক্ত করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে ভোটার হবেন উপজেলার সকল জনপ্রতিনিধিরা। জেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলা ৯নং ওয়ার্ড হিসেবে অন্তরভূক্ত করা হয়। উপজেলায় আটটি ইউনিয়ন রয়েছে এবং ভোটার সংখ্যা ১০৫জন। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে তাদের ভোটের মাধ্যমে বিশ্বনাথ উপজেলা থেকে একজন সদস্য পদে প্রার্থী জয়ী হবেন।
৯নং ওয়ার্ডে সদস্য পদে যারা বিভিন্ন প্রতিক নিয়ে লড়ছেন তারা হলেন-উপজেলার দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা ফখরুল ইসলাম মতছিন (তালা প্রতিক), সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক (হাতি প্রতিক), বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু (ঘুড়ি প্রতিক), পাক্ষিক বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল (টিউবওয়েল প্রতিক), সমাজসেবক সহল আল রাজি (বৈদ্যতিক পাখা) যুবলীগ নেতা আবুল কাহার (ক্রিকেট ব্যাট প্রতিক) ও কিনু মিয়া(অটোরিকসা) ।
সদস্য প্রার্থী বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু বলেন, সহকর্মীদের পরামর্শ ও সহযোগিতায় নির্বাচনে অংশগ্রহন করার অংশ হিসেবে প্রতিদিন ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। সকলের সহযোগিতা পেলে তার জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।
অপর প্রার্থী মো.মঈনুল হক বলেন, প্রতিক পাওয়ার বিষয়টি ভোটাদের অবহিত করছি। ইতিমধ্যে এলাকার ভোটাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে তিনি জানান। সকলের সহযোগিতা পেলে এ নির্বাচেন তিনি জয়ী হওয়ার আশা ব্যক্ত করেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed