সিলেটে নববধূ অপহরণের ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর কুমারগাও সড়কের তেমুখী এলাকা থেকে বরকে অস্ত্রের মুখে জিম্মি করে কনেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি অপহরন মামলা হয়েছে। এর মধ্যে দুই জনকে আটক দেখানো হয়েছে। কনের বাবা কোকিল দেবনাথ বাদী হয়ে রোববার এ মামলা দায়ের করেন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় সিলেটের জকিগঞ্জ উপজেলার বড়গ্রামের মৃত রঞ্জন নাথের ছেলে সুশান্ত দেবনাথ (৩০) ও সুনামগঞ্জের বড়পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে রবি মিয়াকে (২৫) আটক দেখানো হয়েছে। বাকি ৩ জন পলাতক রয়েছে। ভিকটিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের জন্য কনে শাপলা দেবনাথকে রোববার বিকালে কোর্টে প্রেরণ করা হয়।
উল্লেখ শনিবার সন্ধ্যে সাড়ে ৭টায় সিলেট সদর উপজেলার কুমারগাঁও এলাকা থেকে অপহৃত হন নববধূ শাপলা দেবনাথ। পওে রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ এলাকা থেকে তাকে উদ্ধার কওে পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করা হয়।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed