Main Menu

সিলেটে মুবারক র‌্যালী সোমবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি সোমবার সিলেট নগরীতে মুবারক র‌্যালি বের করবে। সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১১টায় জমায়েত হয়ে র‌্যালি পূর্ববর্তী আলোচনা সভার পর বা’দ জোহর র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‌্যালিকে সুন্দর ও স্বার্থক করতে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে র‌্যালি বাস্তবায়ন কমিটি। আয়োজকরা র‌্যালিতে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন। র‌্যালিতে নেতৃত্ব দেবেন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র সুযোগ্য ছাহেবজাদাগণ।
এদিকে র‌্যালী সফল করতে রোববার সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে বিকেলে সিলেট নগরীতে ট্রাক যোগে প্রচার মিছিল করেছে র‌্যালি বাস্তবায়ন কমিটি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কালে সর্বত্র ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। র‌্যালিকে সফল করতে র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক আখতার হোসাইন জাহেদ ও সদস্য সচিব এনাম উদ্দিন আহমদ সর্বস্তরের আশিকে রাসূল ও ছাত্র জনতার উপস্থিতি কামনা করে সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করেছেন ।

Share





Related News

Comments are Closed