সিলেটে ছাত্রদল নেতা নাচন গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার বেলা সোয়া ১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, তিনি ঢাকায় যাওয়ার জন্য গাড়িযোগে ওসমানী বিমানবন্দরে যান। সেখানে গাড়ি থেকে নামার পরপরই তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- অবৈধ বাকশালী সরকার শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জুলুম-নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবে না। নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রনেতা রেজাউল করিম নাচন সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed