Main Menu

ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস আজ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: আজ ১১ ডিসেম্বর সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পাক হানাদার মুক্ত দিবস। ৭১ সালে এই দিনে ফেঞ্চুগঞ্জ শত্রুমুক্ত হয়। ১৯৭১ সালের ৪ঠা মে পাক হানাদার বাহিনী ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রবেশ করে স্থানীয় স্বাধীনতা বিরোধী রাজাকার বাহিনীর সহায়তায় হত্যা নির্যাতন যজ্ঞে মেতে উঠে।

১০ ডিসেম্বর পাক বাহিনীর সাথে মুক্তিবাহিনীর বড় ধরনের সম্মুখ যুদ্ধ হয়। কুশিয়ারা নদীর উত্তর পাড়ে পাক হানাদাররা অবস্থান নেয়। দক্ষিণ পাড় থেকে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী ফেঞ্চুগঞ্জ রেলসেতুর ওপর দিয়ে অগ্রসর হয়। হামলা পাল্টা হামলা চলতে থাকে পাক ও মুক্তি বাহিনীর মধ্যে। দীর্ঘ ১২ ঘন্টা শ্বাসরুদ্ধকর যুদ্ধের মধ্য দিয়ে ভারতীয় মিত্র বাহিনীর সহায়তায় যৌথ লড়াই এ পর্যুদস্ত পাক হানাদার বাহিনী ধীরে ধীরে পিছু হটতে থাকে। পর দিন পাক বাহিনী ফেঞ্চুগঞ্জের মাটি ছেড়ে সিলেটের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।

১১ ডিসেম্বর ভোরে ফেঞ্চুগঞ্জের মাটিতে প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে দেয় মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধারা।

Share





Related News

Comments are Closed