ফুলবাড়ীতে ফেন্সিডিল ও গাঁজার গাছ উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৪২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও ৯ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৭টায় উপজেলার বর্ম্মচারী নামক স্থানে অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেন্সিডিল ও শনিবার সন্ধায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাটের নিকট সাইফুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ৯ ফুট লম্বা একটি গাজার গাছ উদ্ধার করে। এই ঘটনায় ফুলবাড়ী থানার এসআই শাহ আলম বাদি হয়ে একটি মামলা ও এসআই আব্দুল মান্নান বাদি হয়ে একটি জিডি দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী বলেন, গোপন সংবাদের বিত্তিতে রোববার সকাল ৭টায় সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) আবু হায়দার মোঃ ফয়জুর রহমানের নেতৃত্বে, তিনিসহ থানার সঙ্গিয় ফোর্স, উপজেলার বর্ম্মচারী নামক স্থানে অভিযান চালালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে, মাদক পাচার কারীরা দুটি ব্যাগ রেখে পালিয়ে যায়, পরে ব্যাগ দু’টি তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ১৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। এই ঘটনায় এসআই মান্নান ফুলবাড়ী থানায় একটি জিডি দায়ের করেছেন। অপরদিকে শনিবার সন্ধায় গাঁজা চাষি আটপুকুর হাট এলাকার বাসীন্দা সাইফুলের বাড়ীতে অভিযান চালিয়ে তার বাড়ীর আঙ্গিনায় লাগানো ৯ ফুট লম্বা একটি গাঁজার গাছ উঠিয়ে আনা হয়। এসময় পলিশের উপস্থিতি টের পেয়ে গাজা চাষি সাইফুল ইসলাম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভাব হয়নি। এই ঘটনায় থানার এসআই শাহ আলম সরদার বাদি হয়ে ওই দিন রাতে বাড়ীর মালিক ছবেদ আলীর ছেলে গাজা চাষি সাইফুলকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed