সিলেটে অপহৃত কনে তিন ঘন্টার মাথায় উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে কনেকে অপহরনের তিন ঘন্টার মাথায় ওসমানী মেডিকেল কলেজের সম্মুখ থেকে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে জকিগঞ্জ উপজেলার বড়গ্রামের মৃত রঞ্জন নাথের ছেলে সুশান্ত দেবনাথ (৩০) ও সুনামগঞ্জের বড়পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে রবি মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। ভিকটিমসহ আটক ২জনকে কোতয়ালী থানা কাস্টডিতে রাখা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস ও একটি মোটর সাইকেল।
কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নুরুল আফসার সংবাদ মাধ্যমকে জানান, রাত দশটার দিকে ওসমানী মেডিকেলের সম্মুখে একটি মাইক্রোবাস থেকে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতাল ফাঁড়ি পুলিশ।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামের পকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথকে (২২) শুক্রবার বিয়ে করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সুতারগাঁওয়ের রবিন্দ দেবনাথের ছেলে নিখিলেস দেবনাথ (২৭)। বিয়ের পর কনেকে নিয়ে শনিবার দিরাইর উদ্দেশ্যে রওয়ানা হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেমুখী পয়েন্টের সফাত উল্যাহ ফিলিং স্টেশন অতিক্রমের সময় অপহৃত হন কনে শাপলা।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed