Main Menu

বিয়ে করতে এসে বরের কারাদন্ড

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাল্যবিয়ের অপরাধে বরে কে ৭ দিনের কারদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত বর দূর্গাপুর উপজেলার ভাংগিরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান (২২)।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে উপজেলার বানেশ্বরে ইকবালের বাড়িতে তার স্কুল পড়ুয়া (১৫) মেয়ের বিয়ের আয়োজন করা হয়। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান ও থানা পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বরকে আটক করে। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতির টের পেয়ে সবাই পালিয়ে যায়। পড়ে শুক্রবার রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান। আদালতে আসামী হাবিবুর রহমান তার অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৯-এর ৪ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed